,

রবি ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্ব-দরবারে পরিচয় করিয়েছেন

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা সাহিত্যকে বিশ্ব-দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন রবি ঠাকুর। শুক্রবার সিরাজগঞ্জে শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম  জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে যারা পেছনে ফেলতে চায়, তারাই আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তারা কীভাবে ভোটের আশা করে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারের উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন। নতুন প্রজন্মের তরুণদের প্রতি রবীন্দ্রনাথের বই বেশি বেশি পড়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এখানে কয়েক হাজার বিঘা গোচারণ ভূমি দেওয়া হয়। গাভি পালন শুরু হয়। একে কেন্দ্র করেই পরে দুগ্ধ খামার গড়ে ওঠে। মিল্ক ভিটা দুগ্ধ প্রক্রিয়াজাত করতে আধুনিক যন্ত্রপাতি আনা হবে। বিদেশেও দুধ রপ্তানি করা হবে। তাঁতশিল্পের উন্নয়ন করা হবে।

তিনি আরো বলেন, সরকার চায়, এ দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। সেভাবে দেশকে গড়ে তুলতে চায়। শিল্পসাহিত্য মনের বিকাশ ঘটায়। তাই সরকার শিল্পসাহিত্যের বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ