বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেলনা নয় উপকারী কলার খোসা

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুস্বাদু ফল কলার ভেতরের উপকারী গুণ সম্পর্কে জানলেও বাহিরের খবর তেমন রাখা হয় না। পর্যাপ্ত পটাশিয়ামযুক্ত এই ফলটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের পথ্য হিসেবে বিশেষভাবে পরিচিত। খোসাটি সব সময় বিবেচিত হয় ফেলনা হিসেবে। অথচ উপকারীতা জানলে ফেলনা কলার খোসাও হতে পারে মূল্যবান। যেমন-

পোকার কামড়ে রক্ষা

মশা বা পোকামাকড়ের কামড়ালে ত্বক জ্বলে, চুলকায়। এই কষ্টের অনুভূতি থেকে তাৎক্ষণিক রক্ষা পেতে চাইলে কলার খোসার ভেতরের দিকটা আক্রান্ত স্থানে ঘষুন। দেখবেন মুহূর্তেই যন্ত্রণা কমে গেছে।

খাবার হিসেবে

কাঁচা কলা সবজি হিসেবে খেলেও খোসা ফেলে দেয়া হয়। এখন থেকে খোসা ফেলে না দিয়ে খেতে পারেন সবজি হিসেবে। কাঁচা কলার খোসার ওপরের আঁশ ফেলে দিয়ে কুচি করে নিন। এবার লবণ মরিচে ভেজে খান মজার স্বাদে কলার খোসা ভাজি।

ব্রণ দূর

ব্রণকে দ্রুত দূর করতে সাহায্য করবে ফেলনা কলার খোসা। কলার খোসার ভেতরের অংশটি দিয়ে ব্রণের ওপর কিছুক্ষণ ঘষতে থাকুন। এবার দেখুন ব্রণ কোথায় মিলিয়ে গেছে।

দাঁত সাদা

ঘরোয়া উপায়ে দাঁত সাদা করতে চাইলেও ব্যবহার করতে পারেন কলার খোসা। প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার আগে কলার খোসার ভেতরের দিকটা ঘষতে থাকুন। মিনিট দুয়েক ঘষার পরে নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন। মাত্র ৭ দিনেই দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

জুতা পরিষ্কার

হাতের কাছে শু পলিশ না থাকলেও সমস্যা নেই। জুতা চকচকে করে তুলতে ব্যবহার করতে পারেন কলার খোসা। প্রথমে জুতায় ময়লা লেগে থাকলে তা পরিষ্কার করে নিন। এবার পাকা কলার খোসার ভেতরের অংশ দিয়ে জুতা ঘষে পরিষ্কার করে নিন।

আঁচিল দূর

অনেকেই শরীরে অতিরিক্ত আঁচিল নিয়ে অনেক বিব্রত থাকেন। কলার খোসা এই আঁচিল দূর করতেও সাহায্য করে। ছোট্ট এক টুকরো পাকা কলার খোসার ভেতরের অংশ আঁচিলের ওপর রাখুন। যতক্ষণ পড়ে না যায় ততক্ষণ রেখে দিন। কলার খোসার নিয়মিত ব্যবহারে আঁচিল শুকিয়ে পড়ে যাবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে