বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ পদে আবেদন ৬২ হাজার

Dodok officeডেস্ক রির্পোট : দুর্নীতি দমন কমিশনে (দুদক) চলছে এলাহী কান্ড। ৯ ক্যাটাগরিতে ৪২ পদের বিপরীতে চাকরির আবেদন জমা পড়েছে প্রায় ৬২ হাজার। যার পদপ্রতি গড় আবেদন এক হাজার ৪৭২। আর এসব আবেদন বৈধ না অবৈধ তা যাচাই-বাছাইয়ে ঘুম হারাম দুদক কর্মকর্তাদের। নিয়মিত কাজকর্ম রেখে সবাই ব্যস্ত এই কাজে। চার পরিচালকের নেতৃত্বে পৃথক ৪টি কমিটির প্রায় ৬০ জন কর্মকর্তা দুসপ্তাহ ধরে এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। ফলে দুদকের মূল কাজে দেখা দিয়েছে স্থবিরতা।

দুদক সূত্র জানায়, জনবল নিয়োগ করতে গত ৬ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে দুদক। ২৯ জানুয়ারির মধ্যে ৬১ হাজার ৮৬২ আবেদন জমা পড়ে। জানাগেছে, সহকারী পরিচালক হিসেবে ১১টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার। সহকারী পরিদর্শক পদে লোক নেয়া হবে ১২ জন। এপদে আবেদন পড়েছে ২৩ হাজার। প্রোগামার বা সহকারী সিস্টেম এনালিস্ট পদে লোক নেয়া হবে মাত্র একজন। এজন্য আবেদন জমা পড়েছে ৭১টি। উপ-সহকারী পরিচালক ৭টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ হাজার। একটি কোর্ট পরিদর্শক পদে আবেদন করেছেন ২৫০ জন। সাঁট-মুদ্রাক্ষরিক পদ দুটি। আবেদন জমা পড়েছে ৩শটি। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর হিসেবে ৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার। অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর পদে লোক নেয়া হবে মাত্র একজন। এক্ষেত্রে আবেদন জমা পড়েছে ১৭৬টি। অফিস সহায়ক একটি পদের জন্য আবেদন করেছেন ৩১৫ জন চাকরি প্রার্থী।

দুদক সূত্র জানায়, উপসহকারী পরিচালক থেকে শুরু করে উপ-পরিচালক মর্যাদার কর্মকর্তারা অনুসন্ধান ও তদন্ত কাজ করে থাকেন। পরিচালকরা থাকেন তদারকির দায়িত্বে। গত দুসপ্তাহ যাবত তাদের দেখা গেছে চাকরিপ্রার্থীদের আবেদন যাচাই-বাছাই নিয়ে ব্যস্ত থাকতে।

জানতে চাইলে দুদকের পরিচালক (প্রশাসন) শামসুন নাহার বলেন, দুদকের প্রশাসন শাখায় যত জনবল রয়েছে তাদের দিয়ে আবেদনপত্র যাচাই-বাছাই করলে অনেকদিন সময় লেগে যাবে। এতে নিয়োগ পক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ার সম্ভাবনা থাকবে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে দুদকের প্রথম শ্রেণির প্রায় বেশিরভাগ কর্মকর্তাকে আবেদনপত্র ভাগ করে দেয়া হয়েছে। এতে অল্প সময়ের মধ্যেই বাছাই প্রক্রিয়া শেষ হবে। এ কাজটি করতে গিয়ে অনুসন্ধান-তদন্ত কাজে সাময়িক বিঘœ ঘটলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা দু-একদিনের মধ্যে তাদের আসল কাজে মনোযোগ দিতে পারবে বলে মনে করছি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক