,

খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৭ মে

khaleda-zia-460_75247ডেস্ক রির্পোট : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী হরতাল-অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন প্রতিবেদন দাখিলের জন্য ১৭ মে ধার্য করেন।

খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ওই মামলাটি দায়ের করেন। পরে আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নিশি’

নাহিদকে মামলা করার চ্যালেঞ্জ ইশরাকের

১২ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন ৩৮,৯৭০ আখচাষি

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৫৯

নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: শ্রমমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

আওয়ামী লীগের মতো বড় চোরের দল বিশ্বে নেই: স্পিকার

জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক নয়: গোলাম পরওয়ার

শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

সীমান্তের ওপার থেকে টাকা, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

দুর্গোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী