,

পাত্র ৪ ফুট ৪ ইঞ্চি, পাত্রী ৬ ফুট ৩ ইঞ্চি

bete_0_71911আন্তর্জাতিক ডেস্ক : অ্যানটন ক্রাফটের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। এ কারণে লোকে তাকে বামন নামে ডাকতো। অ্যানটনের যখন প্রেমে পড়লো তখন সকলে বলতে লাগলো, এটা কি বামন হয়ে চাঁদে হাত নাকি বামনের আকাশছোঁয়া প্রেম? তো সেটা যেভাবেই বলা হোক না কেন, এ ক্ষেত্রে উচ্চতা নিয়ে আলোচনাটাই বেশি প্রাধান্য পাচ্ছে। কেননা স্রেফ এ কারণেই একটা বড় রেকর্ড গড়ে ফেলেছেন তিনি কয়েকদিন আগে। নিজের ওজনের চেয়ে ৪ গুণ বেশি ওজন তুলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বামনের খেতাব জিতে নিয়েছেন অ্যানটন।

দুনিয়ার সেই শক্তিশালী বামন কিন্তু প্রেমে একেবারে আকাশছোঁয়া। প্রেম নিবেদন করে বসলেন রূপান্তরকারী নারী চীনা বেলকে। যার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। এমনিতে ছোটখাটো অ্যানটনের নারী ভক্তের সংখ্যা অনেক। ৫২ বসন্ত পেরিয়েও বিভিন্ন নারীর কাছ থেকে এখনও বসন্ত দিনের ডাক পান অ্যানটন।

কিন্তু সেসব আহ্বান অস্বীকার করে ৬ ফুট ৩ ইঞ্চির রূপান্তরকামী বেলকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন বলে ঠিক করেছেন অ্যানটন। ক'দিন পরেই ৪ ফুট ৪ ইঞ্চির পাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ৬ ফুট ৩ ইঞ্চির পাত্রী।  

অ্যানটনের জন্ম ডেনমার্কে। এখন ঠিকানা ফ্লোরিডা। দিনের অনেকটা সময়ই তিনি কাটান জিমে। তবে আপাতত হাবুডুবু খাচ্ছেন প্রেমে। অ্যানটনকে সকলের , এত উঁচুতে হাত বাড়াতে গেলেন কেন!  মিটমিটে হেসে ৪ ফুট ৪ ইঞ্চির ছোট্ট মানুষটার ছোট্ট উত্তর, ভালোবাসা অন্ধ তো!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ