,

সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-২৫

bijoy1নিজস্ব প্রতিবেদক :  তুচ্ছ ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের মহিলা শিশুসহ ২৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের হাফিজটুলা ও ফকির পাড়া গ্রামবাসীর মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০ রাউন্ড রাবার বুলেট এবং ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে রাস্তায় সাইড না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ফকির পাড়া গ্রামের অটোরিকসা চালক তুফান মিয়ার সাথে হাফিজটুলা গ্রামের রিকসা সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে দুই চালকের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বেশ কিছু ঘর ভাংচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা, ১০ রাউন্ড রাবার বুলেট এবং ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২৫জন আহত হয়।
আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ আলী আরশাদ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ১০ রাউন্ড রাবার বুলেট এবং ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা