বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

IMG_1256আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণাবাড়ীয়ার আশুগঞ্জে গত বুধবার খড়িয়ালা ও বগইর গ্রামবাসীর টানা সাড়ে ৪ ঘন্টা সংঘর্ষে আহত প্রায় অর্ধশত। জানা যায় সিএনজি স্টেশনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোক জন জানিয়েছে এশিয়ান হাইওয়ে থেকে খড়িয়ালা গ্রামের ভিতর দিয়ে একটি রোড পানিশ্বর বাজার পর্যন্ত গেছে। এই রোড দিয়ে খড়িয়ালা ও পানিশ্বর গ্রামবাসী চলাচল করে। বিগত ৩/৪ মাস যাবৎ বগইর গ্রামবাসী এতে বাধা দিয়ে আসছে। বগইর গ্রামবাসীর দাবী বগইরের রাস্তা দিয়ে পানিশ্বর গ্রামের মানুষ যাতে আসা-যাওয়া করে। কিন্তু খড়িয়ালা গ্রামের লোকজন তা মানতে নারাজ, এই নিয়ে বেশ কয়েক মাস যাবৎ খড়িয়ালা ও বগইর গ্রামবাসীর মধ্যে মতবিরোধ চলছে। তাছাড়া এই নিয়ে নাকি আশুগঞ্জ থানাতেও কয়েক দফা বৈঠক হয়েছে। তাতেও কোন প্রতিকার হয়নি। গত বুধবার বিকাল ৪ঘটিকায় খড়িয়ালা গ্রামের কয়েকটি সিএনজি পানিশ্বর বাজারে আটক করে রাখার খবর জানাজানি হলে মহুর্তেই দ্’ুগ্রামবাসীর মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে আশুগঞ্জ থানা পুলিশ ও ব্রাহ্মণাবাড়ীয়া থেকে আসা দাঙ্গা পুলিশ সংঘর্ষ থামাতে দফায় দফায় চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বেশ কিছুক্ষণ আইনশৃংখলা বাহিনী নিরব ভূমিকা পালন করেন। এক পর্যায়ে রাত ৮.২৫ মিনিটে আবার ব্যাপক টেয়ারসেল ও রাবার বোলেট নিক্ষেপ করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এরই মাঝে আশুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ র‌্যাব বাহিনী নিয়ে ঘটনার স্থলে উপস্থিত হন। তখন প্রায় পরিস্থিতি নিয়ন্ত্রনের দিকে। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে একটি রিক্সায় বহন করা মাইক্রোফোন দিয়ে বলা হয়েছিল খড়িয়ালা ও বগইর গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি আপনার সবাই বাড়ীতে চলে যান। আর বহিরাগত যারা ঝগড়া দেখতে এসেছেন আপনারাও যার যার গন্তব্যে চলে যান। অন্যথায় পুলিশ গ্রেফতার করতে বাধ্য হবে। এই ঘোষণা দেওয়ার কিছুক্ষনের মধ্যে এলাকায় নিরব নিঃস্থব্দ হয়ে যায়। অন্যদিকে বগইর গ্রাম থেকে একটি মাইকে বলা হচ্ছে বগইর গ্রামবাসী আপনারা ১০মিনিটের মধ্যে বগইর ঈদগাহ্ মাঠে উপস্থিত হন। এ দিকে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দীপকুমার সিংহ খড়িয়ালা গ্রামের রাস্তার পাশে সকল চা স্টলের আড্ডা বন্ধ করে দিয়ে সবাইকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করে, বগইর গ্রামে গিয়ে উভয় গ্রামবাসীকে সর্তক করে দেন আর যাতে বিশৃংখলা না হয়।  সবাইকে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান এই সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে প্রায় পয়ত্রিশ রাউন্ট টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এ ব্যাপরে কাউকে আটক করা হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন গুরুত্বত হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি আইন শৃংখলার বাহিনীর নিয়ন্ত্রনে আছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক