,

অভিজিতের স্ত্রীর অবস্থা উন্নতির দিকে

imgres119ডেস্ক রির্পোট : স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঘাতকদের হাতে নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটাই ভালো। শনিবার সকালে আইসিইউ থেকে তাকে ষষ্ঠ তলার এস ডি ইউ/ ৩ নম্বর  কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার এ এম রিজুস সাত্তার। তিনি বলেন, রাফিদার শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে। তার মাথায়ও আঘাত লেগেছে। তবে এতে ভয়ের কিছু নেই। তাকে আরও কয়েকদিন চিকিৎসাধীন থাকতে হবে।
এদিকে এখনো পরিবারের চার সদস্য ছাড়া তার সাথে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এদের সাথে রাফিদার সম্পর্ক কী, তা জানা যায়নি।
রাফিদার শ্বশুর ঢাবির অধ্যাপক অজয় রায় জানান, দুর্বৃত্তরা অভিজিতের ওপর হামলা চালালে স্ত্রী প্রতিরোধের চেষ্টা করায় দুর্বৃত্তরা তাকেও উপর্যুপরি চাপাতির আঘাত করে। এতে তার ডানহাতের কনিষ্ঠ আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত রাফিদাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে। নিরাপত্তার কারণে পরিবারের ৪ সদস্য ছাড়া আর কাউকে তার সাথে দেখা করতে দেয়া হচ্ছে না বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ