,

ইনজুরিতে মুশফিক: পরীক্ষা চলছে

musক্রীড়া ডেস্ক : চোটের সঙ্গে গত বছর দেড়েক ধরেই ওঠাবসা চলছে মুশফিকুর রহিমের। এর আগে দুই দফা কাঁধে চোট পেলেও আজ খানিক আগেই, বাংলাদেশ সময় আনুমানিক সাড়ে দশটার দিকে নেটে ব্যাটিং করতে গিয়ে আঙুলে বেশ বড় ধরণের ইনজুরিতে পড়েছেন। অস্ট্রেলিয়া থেকে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, এই মুহুর্তে মুশফিক মেলবোর্নের একটি হাসপাতালে আছেন। পরীক্ষার পর বোঝা যাবে, ঠিক কী অবস্থায় আছেন জাতীয় দলের এই টেস্ট অধিনায়ক।

একদিকে আল আমিন বিতর্কে জর্জরিত বাংলাদেশ দল মেলবোর্নে আজই প্রথম অনুশীলনে নেমেছিল। অনুশীলনে গিয়েই এই আঙুলের ধাক্কাটা পান দেশসেরা এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। দরীয় এক মুখপাত্র বলছিলেন, ‘কতোটা ইনজুরি হয়েছে, এই মুহুর্তে কিছুই বলতে পারছি না। হাসপাতাল থেকে এলে বোঝা যাবে।’

মুশফিক কোনো কারণে ফিট হয়ে উঠতে না পারলে তার বিকল্প হয়ে উঠতে হবে ওপেনার এনামুল হক বিজয়কে। তবে ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য যে এটা অনেক বড় ধাক্কা হবে, সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ