,

শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবিতে আশুগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি-জামাতের দেশব্যাপী টানা হরতাল-অবরোধের নামে সন্ত্রাস-নৈরাজ্য এবং পেট্টোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবিতে মানব বন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোল চত্বর এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে চলাকালে উপজেলার আড়াইসিধা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদ আশুগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ শাহজাহান, চরচারতলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মহিউদ্দিন মোল্লা, নাওঘাট দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রৌফ, জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম জীবন ও প্রভাষক মোঃ মহিউদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে দেশব্যাপী হরতাল-নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে মারা বন্ধ করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান। 
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক অংশ গ্রহন করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ