,

অবরোধে অচল বাংলাদেশ

 the economistবিএনপির ডাকা অবরোধে অচল হয়ে পড়েছে বাংলাদেশ। অচলাবস্থা নিরসনে কোনো পথ দেখা যাচ্ছে না। সরকার বর্তমান অবস্থাকে রাজনৈতিক সঙ্কট হিসেবে স্বীকার করে নতুন কোনো নির্বাচনের ব্যবস্থা করবে, এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন অবস্থায় কোন দিকে যাবে বাংলাদেশ? সোমবার এমন প্রশ্নই করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট তাদের ‘হোয়াই বাংলাদেশি পলিটিক্স আর ব্রোকেন’ শীর্ষক প্রতিবেদনে।

প্রতিবেদনের শুরুতে বলা হয়, এক মাস ধরে বাংলাদেশ স্থবির হয়ে আছে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রাজধানীতে পার্টি অফিসে অবরুদ্ধ হয়ে রয়েছেন। তার দল বিএনপি দেশব্যাপী সড়ক, রেল ও নৌ অবরোধ করে রেখেছে। গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বার্ষিকীতে সমাবেশ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষাপটে এবারের অস্থিরতার সূচনা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের বয়কটে ওই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ পুননির্বাচিত হয়। ওই সময় প্রায় ৫০ জন নিহত, অনেক আহত এবং ১০ হাজারের বেশি গ্রেফতার হয়। বিএনপি নেতাদের বেশির ভাগই কারাগারে বা নির্বাসনে কিংবা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগের প্রেক্ষাপটে তারা সম্ভবত আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। চলতি সপ্তাহের ঘটনাবলী চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। সরকার দুর্গে পরিণত হওয়া খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট ক্যাবল সাময়িকভাবে কেটে দেয়। পঙ্গু করে দেয়া অবরোধের অতিরিক্ত ব্যবস্থা হিসেবে তিনি ১ ফেব্রুয়ারি থেকে তিন দিনের হরতাল ডেকেছেন।

ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে সেনাবাহিনী নির্দলীয় ‘টেকনোক্রেটিক’ সরকারকে সমর্থন করতে এগিয়ে আসে। দুই বছর পর এই সরকারের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ বিপুল বিজয় পায়। দলটি তার এই সংখ্যাগরিষ্ঠতাকে তার ক্ষমতাকে সুরক্ষিত করতে এবং বিএনপি যাতে আর কোনো নির্বাচনে জয়ী হতে না পারে সে কাজে ব্যবহার করে। এ লক্ষ্যে তত্ত্বাবাধয়কব্যবস্থা বাতিল, বিরোধী নেতাদের বিরামহীনভাবে হয়রানি, জোটের বৃহত্তম মিত্র জামায়াতে ইসলামীকে অঘোষিত নিষিদ্ধ করা হয়। এখন সরকার দাবি করছে, তারা বিএনপির ধ্বংসাত্মক কার্যক্রম ও সন্ত্রাসবাদ মোকাবেলা করছে। বিরোধী দল অভিযোগ করছে, সরকার একদলীয় রাষ্ট্র সৃষ্টির চেষ্টা করছে। উভয় পক্ষের হাতে একটি যুক্তি আছে।

শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা