বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভ ক্যামেরা খালেদার অফিসের সামনে

khaleda gulshan_57031ডেস্ক রির্পোট : গুলশান ও বারিধারার কূটনৈতিকপাড়ায় কড়া পাহারা বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনেও বসানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর লাইভ ক্যামেরা। রবিবার সকাল সাড়ে ৯টায় খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ডিএমপির মিডিয়া সেন্টারের লাইভ ক্যামেরা স্থাপন করেন ডিএমপির কনস্টেবল মাহবুদ হোসেন ও কামরুল আহসান।

ক্যামেরার মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সার্বিক চিত্র ও তথ্য সরাসরি ডিএমপি দপ্তরে যাচ্ছে বলে জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা।

জানতে চাইলে মাহবুদ হোসেন বলেন,  বিশেষ বিশেষ দিনে আমরা এ ব্যবস্থা নিয়ে থাকি। আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের নিরপত্তাও বাড়ানো হয়েছে।

এদিকে গত রাত সাড়ে ১২টার দিকে বিএনপি নেত্রীর কার্যালয়ের মূল ফটকে ফের তালা লাগিয়ে দেওয়া হয়। বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা। পরে সকালের কোন এক সময় তা খুলে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা