,

‘নাশকতামূলক’ সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার দাবি সুরঞ্জিতের

58248_suডেস্ক রির্পোট:আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, অবরোধ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। তাই অবিলম্বে এই আন্দোলনকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ ধরণের সহিংস ও নাশকতামূলক সংবাদ প্রচারে মিডিয়ার ওপর বিধি-নিষেধ আরোপ করার দাবি জানান সুরঞ্জিত। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সুরঞ্জিত বলেন, অবরোধ যারা দেয় আর যারা পালন করে উভয়কে কঠোর শাস্তির বিধান রেখে আইন করতে হবে। সম্প্রতি বিচারকদের বাড়িতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিচারকদের নিরাপত্তার বিষয়ে এখন ভাবতে হবে। তাদের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে হবে। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. খন্দকার এমদাদুল হক সেলিম ভূইয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ