,

পিএসসিতে ৯৭.৯২% ও জেএসসিতে ৯০.৪১% পাস

Jscসারা দেশে একযোগে আজ সকালে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭.৯২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে ৬ হাজার ৫৪১ জন। ওদিকে অষ্টম  শ্রেণীর জেএসসি ও  জেডিসি পরীক্ষায় এবার পাস করেছে ৯০.৪১ শতাংশ শিক্ষর্থী। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ৮৯.৮৫ শতাংশ এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৯৩.৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জেএসসি-জেডিসি মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন।
আজ সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন। বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও  জেডিসি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। পরে শিক্ষার্থীরা শিক্ষা  বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এছাড়া মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।
ফলাফল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে(www.educationboardresults.gov.bd) জেএসসি- জেডিসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর(www.dpe.gov.bd)  ও  টেলিটক মোবাইলের ওয়েবসাইটে(http://dpe.teletalk.com.bd) পাওয়া যাবে। এছাড়াও মোবাইলে এসএমএস করে ফল পাবেন শিক্ষার্থীরা। প্রাথমিক সমাপনীর জন্য যে কোন মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে  রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে  স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। জেএসসি-জেডিসির জন্য যে কোন মোবাইল থেকে JSC/JDC লিখে  স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে  রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা