,

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০

bus accedentডেস্ক রির্পোট : রাজাপুর উপজেলায় খুলনা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত  নিহত ১০ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিশ্বাসবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দেয়। উদ্ধার কাজে যোগ দেয় এলাকাবাসী।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে খুলনা-বরিশাল মহাসড়ক ধরে খুলনা থেকে বরিশালে যাচ্ছিল রূপম পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকায় ব্রিজের ওপর উঠলে ব্রিজটির রেলিং ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৪/৫ যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৩৫ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। যৌথভাবে তারা নিহত ও আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজে এগিয়ে আসে এলাকাবাসী।।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিহত ১০ বিষয়টি নিশ্চিত করেছে। অপর একটি মৃতদেহ বাসের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান দুর্ঘটনায় ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তবে হাসপাতাল থেকে সর্বশেষ ৭ জনের মৃত্যুর কথা বলেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ