বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ ১০

Google-Bangladeshআন্তর্জাতিক ডেস্ক :পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল গতকাল ২০১৪ সালের সার্চ টপ চার্ট প্রকাশ করেছে। সার্চ তালিকার শীর্ষে রয়েছে রবিন উইলিয়াম। google.com.bd তে অনুসন্ধান করার ভিত্তিতে বছরের মূখ্য ঘটনা, শীর্ষ খবর জন্মদাতা ও আলোচিত প্রবণতাগুলো একটি অনন্য দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয় এই তালিকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গুগল।

২০১৪ সালে বাংলাদেশের আলোচিত শীর্ষ ১০ অনুসন্ধানগুলো হচ্ছে, ১. এসএসসি ফলাফল ২০১৪, ২. এইচএসসি ফলাফল ২০১৪, ৩. বিশ্বকাপ ২০১৪, ৪. সোনালী ব্যাংক, ৫. জনতা ব্যাংক, ৬. এনটিআরসিএ, ৭. আইপিএল ২০১৪, ৮. কিক, ৯. ব্যাং ব্যাং, ১০. ঈদ এসএমএস। ২০১৪ সালে বাংলাদেশের আলোচিত শীর্ষ ১০ মানুষ হচ্ছেন, ১. জেনিফার লরেন্স, ২. রবিন উইলিয়ামস, ৩. সুচিত্রা সেন, ৪. জেমস রদ্রিগুয়েজ, ৫. নাঈলা নায়েম, ৬. অমৃতা অরোরা, ৭. কৃতি শ্যানন, ৮. আঁখি আলমগীর, ৯. অর্পিতা খান, ১০. নেইমার।

গুগলের কমিউনিকেশন ও পাবলিক অ্যাফেয়ার্স প্রধান জেফরি ইউসুফ এ প্রসঙ্গে বলেন, গুগল সার্চ একটি সাংস্কৃতিক ব্যারোমিটার হিসেবে কাজ করে। যেসব মূখ্য ঘটনা, জনপ্রিয় ব্যাক্তিত্ব ও আলোচিত প্রবণতাগুলো সমষ্টিগতভাবে বাংলাদেশীদের জীবনে প্রভাব বিস্তার করেছে সেসবের একটি প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে এটি। তিনি আরও বলেন, বেশিরভাগ মানুষই তথ্যের জন্য গুগলের কাছে আসে এবং আমরা বিশ্বাস করি, যে তালিকা আমরা বাংলাদেশের অনুসন্ধানের উপর তৈরি করেছি সেটা জাতীয় ভাবধারা বা সময়ের সাথে মানানসই।

বাংলাদেশের মানুষ কোন বিষয় নিয়ে কৌতূহলী ছিল এটা প্রকাশ করা ছাড়াও সারা বিশ্বে ২০১৪ সালে কোন বিষয়গুলো মানুষের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে সেটাও তুলে ধরেছে গুগল সার্চ।

২০১৪ সালে শীর্ষ ১০ আন্তর্জাতিক আলোচিত অনুসন্ধানগুলো হচ্ছে, ১. রবিন উইলিয়ামস, ২. বিশ্বকাপ, ৩. ইবোলা, ৪. মালয়েশিয়া এয়ারলাইন্স, ৫. এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ, ৬. ফ্ল্যাপি বার্ড, ৭. কনচিতা ওরস্ট, ৮. আইএসআইএস, ৯. ফ্রোজেন, ১০. সোচি অলিম্পিক।

বিশ্বব্যাপি গুগল ইয়ার ইন সার্চ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ইন্টারেক্টিভ ডেটা ভিজুয়ালাইজেশন ব্যবহার করলেই সব তথ্য পাওয়া যাবে। এছাড়া গুগলের বার্ষিক ভিডিও দেখতে ভিজিট করতে পারেন google.com/2014 এই ঠিকানায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা