,

স্কাইপ আনল নতুন সেবা

8b3548f83b1e94ba3b19b610c6a91268-whatsappআন্তর্জাতিক ডেস্ক :স্কাইপে বিদেশি বন্ধুর সঙ্গে কথা বলছেন কিন্তু ভাষা বুঝতে পারছেন না? স্বয়ংক্রিয় অনুবাদ সেবা যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট, যাতে স্কাইপে কথা বলার সঙ্গে সঙ্গে রিয়েল টাইমে তার অনুবাদ সেবা মিলবে। আজ ১৬ ডিসেম্বর রিয়েল টাইমে অনুবাদের ক্ষেত্রে একধাপ অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।

স্কাইপে পরীক্ষামূলকভাবে স্প্যানিশ থেকে রিয়েল টাইমে ইংরেজি ও ইংরেজি থেকে স্প্যানিশে ভাষান্তর করার সুবিধা চালু করছে মাইক্রোসফট। 

মাইক্রোসফটের কর্মকর্তা গুরদীপ পাল বলেছেন, ‘স্কাইপ ট্রান্সলেটর প্রিভিউ প্রোগ্রামের প্রথম ধাপ চালু করতে পেরে আমরা রোমাঞ্চিত। শুরুতে স্প্যানিশ ও ইংরেজি দিয়ে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এই ট্রান্সলেটর বিশ্বজুড়ে মানুষের মধ্যে যোগাযোগ, সংযোগ ও সহযোগিতার ক্ষেত্রে সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ভাষার ব্যবধান আর ভৌগোলিক বেড়াজালে মানুষ আর আটকে যাবে না।’

মাইক্রোসফটের ওই কর্মকর্তা আরও বলেন, ‘স্কাইপ ট্রান্সলেটর মূলত মেশিন লার্নিং বা যন্ত্রের শিক্ষণপদ্ধতিতে কাজ করে। এর অর্থ এই প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, এই ট্রান্সলেটর তত বেশি আধুনিক ও কার্যকর হয়ে উঠবে।’ 

এ বছরের মে মাসে রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেটশনের ক্ষেত্রে যুগান্তকারী একটি উদ্ভাবনের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট যা ইউনিভার্সাল ট্রান্সলেটর বা সর্বজনীন অনুবাদ যন্ত্রের প্রয়োজন মেটাবে বলেই দাবি করেছিল তারা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর