,

আগামীকাল থেকে ঢাকায় কম্পিউটার ট্যাব ও স্মার্টফোন মেলা

d07d3acedf8dc45aa48b2bde44bb9d8d-GRAMEENP

ডেস্ক রির্পোট :রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা। এ মেলার আয়োজন করছে এক্সপো মেকার। গতকাল বুধবার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের পরিচালন প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী মেলার তথ্য জানান। তিনি বলেন, ‘এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে এটা তৃতীয় মেলা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকেরা সাম্প্রতিকতম যন্ত্র যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।’ এবারের মেলায় মোবাইল গেম প্রতিযোগিতা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় মোবাইল অ্যাপ দেখানোর জন্য একটি অ্যাপ এলাকাও থাকবে। থাকছে সেমিনার ও কর্মশালাও। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। টিকিট ২০ টাকা। স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে মেলা দেখতে পারবে। মেলার সহ-আয়োজক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোন। রিসোর্স পার্টনার বিআইজেএফ। সহযোগী পৃষ্ঠপোষক আসুস, হুয়াওই, লেনেভো, স্যামসাং ও সিম্ফনি এবং অংশীদার টেকশহর ডটকম, এবিসি রেডিও, ট্রন, এখনই ডটকম, এডুমেকার ও রাইজ আপ ল্যাবস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা