,

টিআইবি কারও এজেন্ডা বাস্তবায়ন করছে: সাহাবুদ্দিন

460c2bf5728e45c99db98125395143d7-sabu

ডেস্ক রির্পোট:ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচকের কঠোর সমালোচনা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন। তিনি অভিযোগ করেন, টিআইবি কারও এজেন্ডা বাস্তবায়ন করছে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন সাহাবুদ্দিন।

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।

দুর্নীতির ধারণাসূচক প্রসঙ্গে টিআইবির উদ্দেশে সাহাবুদ্দিন বলেন, তাদের প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলে আগেও প্রত্যাখ্যান করেছে দুদক।

টিআইবির উদ্দেশে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দুদকের প্রতি জনগণের মনোভাব এক রকম। আপনাদের অন্য রকম। আপনাদের আমরা বন্ধু ভাবি। কারণ দুদক গঠন ও আইন প্রণয়নে আপনাদের ভূমিকা ছিল। আমরা অকৃতজ্ঞ নই। কিন্তু আমাদের বিরুদ্ধে অকারণে কোনো কথা বললে প্রতিবাদ করার অধিকার আমাদের আছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও কঠোর সমালোচনা করেন সাহাবুদ্দিন। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি ব্যঙ্গ করে দুদককে দুর্নীতি কমিশন, দায়মুক্তি কমিশন বলছেন।

এ ধরনের কথা বলার আগে বিএনপির চেয়ারপারসনকে আয়নায় নিজের চেহারা দেখার পরমর্শ দেন সাহাবুদ্দিন।

ভৈরব সেতুর দুর্নীতির অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতির কথা উল্লেখ করে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা বলেন, দুদক দায়মুক্তি দিচ্ছে। কিন্তু ভৈরব সেতুর দুর্নীতি থেকে আপনাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা তো উল্লেখ করেন না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ