,

সরাইলের আলোচিত ময়না হত্যা মামলার প্রধান আসামী আলফাজ গ্রেপ্তার

sarail pic(moyna) 01.12.14মাহবুব খান বাবুল : দীর্ঘ এক বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আলোচিত মামলা ফারজানা আক্তার ময়না (১৯) হত্যা মামলার প্রধান আসামী আলফাজ (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি সিআইডিতে তদন্তাধীন থাকলেও গত রোববার রাতে তাকে লোপাড়া বাজার থেকে গ্রেপ্তার করেছে সরাইল থানার এ এস আই মোঃ মিজান। আলফাজ গ্রেপ্তারের খবরে স্বস্থি ফিরে এসেছে ময়নার পরিবার ও এলাকাবাসীর মাঝে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ২০১৪ সালের ২০ জানুয়ারী রাতে পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের নুরুল ইসলামের (৬০) কন্যা ময়নাকে হত্যা করে পার্শ্ববর্তী এক পুকুরের পাড়ে লাশ ফেলে রাখে। পরে পুলিশ ময়নার লাশ উদ্ধার করে। ময়নার বাবা বাদী হয়ে লোপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে আলফাজকে প্রধান আসামী করে কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, আত্মীয়তার সুবাধে আলফাজ ময়নাদের বাড়িতে আসত নিয়মিত। এক সময় ময়নাকে কু-প্রস্তাব দেয় আলফাজ। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ময়নার উপর চরম ক্ষুদ্ধ হয় আলফাজ। সে ময়নাকে একবার অপহরন ও করেছিল। সবশেষে পরিকল্পিত ভাবে ময়নাকে আলফাজ হত্যা করেছে। অল্প সময়ের মধ্যে সরাইল থানায় এ মামলা তদন্তের দায়িত্ব পালন করেন। এক সময় মামলাটি চলে যায় সিআইডিতে। কিন্তু আলফাজ প্রধান আসামী হয়ে ও কখনো গোপনে কখনো প্রকাশ্যে ঘুরতেন। মামলার বাদী ও তার ভাই সামছু সহ ময়নার পরিবারের লোকজনকে মামলা তুলে নেওয়ার জন্য দিতেন প্রাণনাশের হুমকি। বিষয়টি এক সময় গোটা সরাইলে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়। অবশেষে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এ এস আই মোঃ মিজান অভিযান চালিয়ে আলফাজকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সোমবার আদালতের মাধ্যমে আলফাজকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু