,

সরাইলে চুরির ঘটনা সইতে না পেরে ষ্ট্রোক করে গৃহবধুর মৃত্যু

chori (1)মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসত ঘরে চুরির ঘটনা সইতে না পেরে ষ্ট্রোক করে বিউটি রানী মল্লিক (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিউটির স্বামী ননী মল্লিকের (৭০) ছেলে বাদল মল্লিক (৩২) বাজারের ক্ষুদ্র ব্যবসায়ি। অন্যান্য দিনের মত গত রোববার রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তান সহ ঘুমিয়ে পড়েন। রাতের শেষ ভাগে (৩-৪টায়) সিঁদ কেটে বাদলের ঘরে চুর ঢুকে। গৃহবধু বিউটির অত্যন্ত কষ্টার্জিত ৩-৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ ঘরের সকল মালামাল নিয়ে যায় চুরেরা। ভোর বেলা ঘুম থেকে উঠে চুরির ঘটনা দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় বিউটি। তাকে নিয়ে দ্রুত জেলা সদর হাসপাতালের উদ্যেশ্যে রওয়ানা দেয় স্বজনরা। সকাল ৭টায় পথিমধ্যে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক ষ্ট্রোক (হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) জনিত কারনে বিউটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


 

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু