,

সরাইলের পল্লীতে শিশুর রহস্য জনক মৃত্যু

L Lasমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পল্লীতে রোমান (৭ মাস) নামের এক শিশুর রহস্য জনক মৃত্যু হয়েছে। শিশুর মায়ের পক্ষের লোকজন স্বাভাবিক মৃত্যু বললেও প্রবাসী পিতার পক্ষের লোকজনের দাবী হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পল্লী এলাকা পাকশিমুল গ্রামে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরন করেছে। পুলিশ ও শিশুটির মা ববিতার পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে পাকশিমুলের বাবুল মিয়ার কন্যা ববিতার (২৪) সাথে বিয়ে হয় অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদর আলীর ছেলে মাহতাব মিয়ার (৩২)। বিয়ের তিন মাস পর মাহতাব বিদেশে চলে যায়। বিদেশ যাওয়ার পর আবদর আলীর স্ত্রী ববিতা একটি কন্যা সন্তান প্রসব করেন। মাহতাব তার স্ত্রী ও সন্তানের কোন খোঁজ খবর নেন না। এমনকি তাদের ভরন পোষণ ও বন্ধ করে দেন। পরে ববিতা তার সন্তান সহ বাবার বাড়িতে চলে আসেন। বেশ কিছুদিন পূর্বে মাহতাব মুঠোফোনে ববিতাকে ডিভোর্জ দেওয়ার কথা জানায়। ববিতা বাদী হয়ে স্বামী শ্বশুড় সহ কয়েকজনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন। হঠাৎ করে শিশু রোমান নিমোনিয়ায় আক্রান্ত হয়। গতকাল রোববার ভোরে শিশুটি মারা যায়। ওদিকে ববিতার ভাসুর মাঞ্জু মিয়া সহ স্বামীর পক্ষের লোকজনের অভিযোগ বিয়ের পর থেকে ববিতা তার স্বামীকে এড়িয়ে চলত। অন্য এক যুবকের সাথে ববিতা অনৈতিক সম্পর্ক গড়ে তুলে। শ্বশুড় শ্বাশুড়িকে সহ্য করতে পারতো না। সব সময় স্বামীর ইচ্ছার বিরুদ্ধে যা ইচ্ছে তাই করে আসছে। ববিতা তার শিশু সন্তানকে পথের কাঁটা মনে করত। তাই পরিকল্পিত ভাবে ববিতা তার পরিবারের লোকদের সহায়তায় শিশুটিকে হত্যা করেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ও জানায় তারা। স্বামী পক্ষের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে শিশু রোমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আবদুল হক জানান, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ