,

সরাইলের রসুলপুরে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপিত

bashaniনিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৭ নভেম্বর সোমবার বিকেলে সরাইলের চুন্টা ইউনিয়নাধীন রসুলপুর ঈদগাহ মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষক খেত মজুর সমিতির সরাইল উপজেলা শাখা আয়োজিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক নেতা আলী  আহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কৃষক খেত মজুর সমিতি ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মতি লাল বণিক। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবদুন নূর ও জেলা জাতীয় কৃষক খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মাখন।
কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক নেতা সমু মিয়া, মন্নর ফকির, আঃ রশীদ, মোঃ সোলমান মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা মাওলানা ভাসানীর বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ভাসানী এদেশের কৃষক শ্রমিক তথা মেহনতি মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন। যতদিন সমাজে শোষণ নিপীড়ন থাকবে তা থেকে মুক্তির জন্য ভাসানী আমাদের প্রেরণার উৎস হিসেবে থাকবেন। কৃষক সমাবেশে বক্তারা সরাসরি কৃষক থেকে ধান কেনার আহ্বান, ন্যায্যমূল্যে সারসহ সমস্ত কৃষি উপকরণ কৃষকদের মাঝে সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু