,

কাজে যোগ দিয়েছেন চিকিৎসকরা

Hospital 18সরাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।প্রশাসনের আশ্বাসে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে পুনরায় কাজে যোগদান করেন তারা।এর আগে, দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে টিকেট কাটা নিয়ে রোগী ও কর্মচারীদের মধ্যে তর্কবিতর্কের জের ধরে বহিরাগতরা হাসপাতালে হামলা চালায়। এতে জরুরী বিভাগের সাত কর্মচারী আহত হন।

ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুর থেকে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। তবে জরুরী বিভাগে কাজকর্ম স্বাভাবিক ছিল।

বিকেলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ন্যায় বিচারের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন তারা।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান আহমেদ জানান, হাসপাতালে হামলার কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং ভূক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নেয়ার আশ্বাস দিলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু