,

দেশের বাজারে এল গ্যালাক্সি আলফা

798ad602c2099c9a7a38ce5715674b5b-samsung-galaxy-alpha-18

আন্তর্জাতিক ডেস্ক :গ্যালাক্সি আলফা নামের নতুন একটি স্মার্টফোন দেশের বাজারে আনল স্যামসাং মোবাইল বাংলাদেশ। ধাতব কাঠামোর পাতলা-হালকা এ স্মার্টফোনটি গ্যালাক্সি সিরিজে সম্প্রতি সংযোজন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের গ্যালাক্সি আলফাতে রয়েছে ৪.৭ ইঞ্চি এইচডি (৭২০ x ১২৮০ পিক্সেল) সুপার অ্যামলয়েড ডিসপ্লে। স্মার্টফোনটি আকারে ১৩২.৪ x ৬৫.৫ x ৬.৭ মিমি এবং ওজনে মাত্র ১১৫ গ্রাম।গ্যালাক্সি আলফাতে রয়েছে অক্টা-কোর চিপসেট (৫৪৩০), ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও সামনে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা, যাতে ইউএইচডি ভিডিও রেকর্ডিং করা যায়।স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ, ওয়াই ফাই, জিপিআরএস/ইডিজিই, টুজি/থ্রিজি এবং এলটিই সমর্থন করে আলফা। এ ছাড়া এতে আছে জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্ট রেট মনিটরের মতো ফিচারচারকোল ব্ল্যাক, ড্যাজলিং হোয়াইট, ফ্রস্টেড গোল্ড এবং স্লিক সিলভার রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।গ্যালাক্সি আলফা স্মার্টফোনটি বাজারে ৬৫ হাজার টাকায় বিক্রি করছে স্যামসাং। ছয়টি মাসিক কিস্তিতেও এটি কেনার সুবিধা রয়েছে। স্যামসাংয়ের স্মার্টফোন ক্যাফে থেকে গ্যালাক্সি আলফা কেনা যাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা