শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ নভেম্বর সরাইল যুবলীগের সম্মেলন

amiligমাহবুব খান বাবুল : দীর্ঘ দশ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন হচ্ছে। আগামী ১৬ নভেম্বর রোববার জেলা শহরে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা। তবে এ মুহুর্তে কদর ও আদর বেড়ে গেছে ভোটারদের। দলীয় কোন্দল ও একটি খুনের ঘটনায় দুই বছর ধরে নিরব আওয়ামীলীগের অঙ্গ সংগঠন এখন অনেকটা সরব হয়ে উঠছে। সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা প্রতিদিনই ভিড় করছে উপজেলা সদরে। পদ প্রার্থীদের পক্ষে ভোটের লড়াইয়ে কাজ করছেন দলের অনেক সিনিয়র নেতা। দলীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি জেলা যুবলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সরাইলের নয়টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২৫ মে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছিলেন জেলা যুবলীগের তৎকালীন আহবায়ক ও বর্তমান পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। ৯০ দিনের ওই কমিটিই পার করেছে দশ বছর। যুবলীগের নতুন কমিটি গঠনের কোন উদ্যোগ ছিল না। ইচ্ছা থাকা সত্বে ও নতুন প্রজন্ম দায়িত্বে আসতে পারছিলেন না। দীর্ঘদিন যুবলীগের পদ-পদবির  অপেক্ষায় থেকে অনেকে এখন ছিটকে গেছেন রাজনীতি থেকে। কেউ কেউ চলে গেছেন প্রবাসে। মৃত্যুবরন করেছেন অনেকে। পূর্ণাঙ্গ কমিটি আর আলোর মুখ দেখেনি আদৌ। আওয়ামীলীগ নেতা ইকবাল আজাদ খুনের পর দলটির সকল অঙ্গসংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্প্রতি কেন্দ্রের চাপে উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু করে জেলার নেতারা। এ লক্ষ্যে গত কিছুদিন ধরে উপজেলা ও ইউনিয়নের নেতাদের নিয়ে দফায় দফায় মিটিং করছেন জেলার নেতৃবৃন্দ। অতি সম্প্রতি সর্বসম্মতিক্রমে সম্মেলনের তারিখ ও ভোটার চুড়ান্ত করা হয়েছে। সভাপতি, সম্পাদক সহ প্রত্যেক ইউনিয়নের ১৫ জন হবেন কাউন্সিলার। সেই হিসাবে উপজেলা আহবায়ক কমিটির ৩১ জন নিয়ে মোট ভোটার সংখ্যা ১৬৬। সভাপতি পদের মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার ও সাধারন সম্পাদক ৫ হাজার টাকা। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জেলা যুবলীগের সহ-সভাপতি এহছান উল্লাহ মাসুদ। সভপতি পদে তিন জন ও সাধারন সম্পাদক পদে আটজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল শুক্রবার উপজেলা আহবায়ক কমিটি ও আট ইউনিয়নের মোট ১৫২ জন ভোটারের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। ভোটাররা এখন আছেন জামাই আদরে। প্রার্থীরা দিনে রাতে কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বলার আগেই চলছে আপ্যায়ন। গত দশ বছর কোন খবর না নিলেও দলের অনেক সিনিয়র নেতা খুঁজ খবর নিচ্ছেন তৃণমূল যুবলীগের। সব মিলিয়ে সম্মেলনকে ঘিরে গোটা সরাইলে বিরাজ করছে একটা উৎসব মূখর পরিবেশ।   চুন্টা ইউপি যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, শাহজাদাপুরের শেখ দেলোয়ার হোসেন জীবন ও কালিকচ্ছ ইউনিয়নের মাহবুবর রহমান বলেন, দশ বছর পর সম্মেলনের মাধ্যমে গনতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচিত হবে। এটা দলের জন্য মঙ্গল। এতে করে দলের তৃণমূলের নেতা কর্মীদেরও কদর বাড়বে। বর্তমান উপজেলা যুবলীগের (কার্যক্রম স্থগিত কমিটি) যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন মন্তু ও কাজী আমিনুল ইসলাম শেলভী বলেন, আওয়ামীলীগ নেতা ইকবাল আজাদ খুনের পর কার্যক্রম বন্ধের পাশাপাশি দলে দেখা দেয় বিশৃঙ্খলা। সমগ্র সরাইল ছিল তখন উত্তাল। এতদিন আমরা গনতান্ত্রিক পদ্ধতিতে প্রকাশ্যে কাউন্সিলের মাধ্যমে সরাইল উপজেলা যুবলীগের একটি নতুন কমিটি প্রত্যাশা করেছিলাম। তাই হতে যাচ্ছে। আহবায়ক (কার্যক্রম স্থগিত কমিটি) মোঃ মাহফুজ আলী কমিটি গঠনে দীর্ঘসূত্রিতার কথা স্বীকার করে বলেন, দলের কোন্দল এর জন্য অনেকাংশে দায়ী। নেতাদের মধ্যে কোন সমন্বয় ছিল না। সুযোগে বিভিন্ন সভা সমাবেশ সহ মাথা ছাড়া দিয়ে উঠছে  জামাত শিবির ও বিএনপি। নির্বাচন কমিশনার এহছান উল্লাহ মাসুদ বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরাইল সদর ইউনিয়নের ভোটার তালিকা আপাতত স্থগিত রাখা হয়েছে। ১৬ নভেম্বর জেলা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।   জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন সরাইলে তীব্র দলীয় কোন্দলের কথা উলে¬খ করে বলেন, আগামী ১৬ নভেম্বর ভোটের মাধ্যমে দীর্ঘ প্রতিক্ষিত সরাইল উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠিত হবে।