,

ভোজনে ভরসা

5e9dd6dd50dc0d3b1936f0aaec137825-18লাইফস্টাইল ডেস্ক :মজাদার নানা খাবার তো আছেই, খাওয়ার পরে যাতে পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা না হয় তারও উপায় আছে। এই পানীয়গুলো পরিবেশন করতে পারেন খাবারের সঙ্গে। দেখে নিন

 জেবুন্নেসা বেগমের দেওয়া রেসিপিগুলো।

জিরা পানি

উপকরণ: তেঁতুলের মাড় ২ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ, চিনি ৪ টেবিল চামচ, গুড় ২ টেবিল চামচ, লেবুর রস ৩ চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, পানি ২ কাপ।

প্রণালি: ১ কাপ পানির সঙ্গে চিনি ও গুড় জ্বাল দিয়ে সিরাপ তৈরি করতে হবে। তেঁতুলের মাড়ের সঙ্গে সিরাপ, লেবুর রস ও বাকি পানি দিয়ে নাড়তে হবে। এবার জিরা ও বিট লবণ মেশাতে হবে। ১০ মিনিট পর বরফ দিয়ে পরিবেশন।



শসা অ্যালোভেরার পানীয়শসা অ্যালোভেরার পানীয়

উপকরণ: অ্যালোভেরা কেটে ভেতরের ক্বাথ বের করে নেওয়া ৩ টেবিল চামচ, শসা কুচি ১ কাপ, পানি ২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, চিনি ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ।

প্রণালি: অ্যালোভেরা ক্বাথ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। শসার কুচি ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।



টকদইয়ের শরবতটকদইয়ের শরবত

উপকরণ: টকদই ১ কাপ, পানি ২ কাপ, চিনি আধা কাপ, পুদিনা ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি: টকদই, চিনি ও পানি একসঙ্গে ব্লেন্ড করে নিন। পুদিনা পাতা ও লেবুর রস একসঙ্গে কচলে নিন। এবার একসঙ্গে মিশিয়ে বরফ দিয়ে পরিবেশন।









তেঁতুলের বোরহানি

তেঁতুলের বোরহানিউপকরণ: তেঁতুলের মাড় ১ কাপ, পানি ২ কাপ, চিনি ১ কাপ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, কাঁচা মরিচ ১টা, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি: তেঁতুলের মাড়ের সঙ্গে সব উপকরণ মেশাতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। ফ্রিজে রেখে অথবা বরফ কুচি দিয়ে ঠান্ডা পরিবেশন।



পুদিনার লেমোনেডপুদিনার লেমোনেড

উপকরণ: পুদিনা পাতা ২ টেবিল চামচ, এলাচি লেবুর রস ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ, পানি ৩ কাপ, বরফকুচি প্রয়োজনমতো, সোডা পানি আধা কাপ।

প্রণালি: সোডা পানি ও বরফ ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার বরফ ও সোডা মিশিয়ে বরফ দিয়ে পরিবেশন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ