,

সরাইলে জামাতের ৪৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা ,গ্রেপ্তার- ৫

arrestসরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামাতে ইসলামির ৪৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকারি কর্তব্য কাজে বাঁধা আইনশৃঙ্খলার অবনতি ও বিস্ফোরক দ্রব্য বহনের অভিযোগে গত মঙ্গলবার রাতে এ মামলা হয়। দুইদিনে পুলিশ জামাতের পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ, মামলা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে জামাতের নেতা কর্মীদের হত্যাকারীদের বিচার ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষনার প্রতিবাদে গত মঙ্গলবার বাদ আছর উপজেলা জামাতের আমির ও রোকন মাওলানা কুতুব উদ্দিন এবং সেক্রেটারি মোঃ এনাম খাঁর নেতৃত্বে উপজেলা শহরের প্রধান মসজিদ (হাটখোলা জামে মসজিদ) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে সরকারের বিরুদ্ধে দেওয়া হয় নানা শ্লোগান। মিছিলটি স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোড়ে পৌঁছলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়া হয়। এতে এস আই আব্দুল আলিম, কন্সটেবল মোঃ ইউসুফ, জহির ও বশির   আহত হয়। তাদেরকে স্থানীয় উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ওইদিন রাতেই এস আই আবদুল আলিম বাদী হয়ে জামাতের ১৪ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল বুধবার সকালে কালিকচ্ছ বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে জামাত নেতা মোঃ হাসান মিয়া প্রকাশ শাহের আলীকে (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন শাখা জামায়ের সম্পাদক মো. জামাল উদ্দিন (৩৫) ও কর্মী মো. শাহিন মিয়াকে (২৮) ও রাতে অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি আবদুল মওলা (৪৫) ও শাহবাজপুর ইউপি জামাতের সেক্রেটারি আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারা নাশকতার চেষ্টা করছিল বাধা দেওয়ায় আমাদের ওপর হামলা চালিয়েছে। চার পুলিশ সদস্যকে তারা আহত করেছে।

 

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’