,

কর্মস্থলে ফেরার পথে নিখোজ দেওড়া গ্রামের খায়রুল

nikhojআমিরজাদা চৌধুরী : ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে নিখোজ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া গ্রামের মো: খায়রুল ইসলাম সাগর(২২)। তার পিতার নাম মহসীন মিয়া। খায়রুল ইসলাম সাগর ঢাকার সাভারে রহিম আফরোজ এর লুকাস ব্যাটারী কোম্পানীতে চাকুরী করেন। তার নিখোজের বিষয়ে শনিবার তার ভগ্নিপতি মাসুদুর রহমান খান সরাইল থানায় একটি জিডি করেন। এই জিডি সুত্রে জানা যায়, মো: খায়রুল ইসলাম সাগর ঈদুল আজহার ছুটিতে গত ৫ ই অক্টোবর দেওড়া গ্রামে তার বাড়িতে আসেন। ঈদের ছুটি শেষে গত ৯ ই অক্টোবর আনুমানিক দুপুর ১২ টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর থেকে তার কোন হদিস পাচ্ছেননা পরিবারের সদস্যরা।

তার কর্মস্থলে যোগাযোগ করে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি  কর্মস্থলে যাননি। আত্বীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায়  খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। খায়রুলের গায়ের রং ফর্সা। উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি। তার স্বাস্থ্য ভালো। মুখমন্ডল গোলাকার। চুলের রং কালো। বাড়ি থেকে যাওয়ার সময় তার পড়নে  ছিলো জিন্স পেন্ট ও সাদা শার্ট। সে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। তার সন্ধান পেলে ০১৭৭২৮৩০১১৪ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর