,

লতিফ সিদ্দিকী দল থেকেও বহিষ্কার

latif siddiqডেস্ক রির্পোট : হজ ও তাবলিগ সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রিসভার পাশাপাশি আওয়ামী লীগের সব পদ থেকেও বিতর্কিত নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে দেশে ‍ফিরে বৃহস্পতিবার সকালে সিলেটে যাত্রাবিরতিকালে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। সিলেট আওয়ামী লীগের নেতা মেসবাহ উদ্দিন সিরাজ এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তবে ক্ষুব্ধ এবং মর্মাহত।
 প্রসঙ্গত, গত রোববার নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তার মতে, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ও টক শোর আলোচকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার নিজ দল আওয়ামী লীগ থেকে শুরু করে দেশেবিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইসলামি দলগুলো তার বিচারের দাবিতে আন্দোলনে নামে। দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই জানানো হয়, তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ