,

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

b_Hortal_pic_bg_190660056জাময়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে  ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া শহর এবং শহরতলীর কোথাও জামায়াত-শিবিরের নেতাকর্মীকে পিকিটিং করতে দেখা যায়নি। ফলে শহরের জীবনযাত্রা রয়েছে স্বাভাবিক। শহরের বিভিন্ন সড়কে যানবাহন ও ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান পাট খুলতে শুরু করেছে। তবে কুমিল্লা সিলেট মহাসড়কে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম  জানান, ১৫ জনকে আটক ছাড়া জেলার আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের নাশকতা এড়াতে শহর এবং শহরতলীর ৪১টি পয়েন্টে র‌্যাব পুলিশ এবং বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ