,

টস্টে মজোজইে খলেল বাংলাদশেরে ‘এ’ দল

bd cricket team logoমঙ্গলবার নাটকীয় একটি দিন কেটেছে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার চারদিনের ম্যাচটিতে। এ দিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে দুই দলের বোলাররা। তাদের দাপটে মোট ১৮টি উইকেটের পতন ঘটেছে এ দিন। এর মধ্যে বাংলাদেশের ৮টি এবং অতিথি জিম্বাবুয়েনদের ১০টি উইকেটের পতন ঘটেছে। তবে সব নাটকীয়তার শেষে স্বস্তি নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। কারণ এই ম্যাচ জিততে বুধবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনে মাত্র ৬১ রান প্রয়োজন নাঈম ইসলামের দলের। হাতে রয়েছে ৯ উইকেট।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ‘এ’ দলের করা ২০৬ রানের জবাবে সোমবার প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৬২ রান নিয়ে দিনশেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার নাঈম ইসলামদের প্রথম ইনিংসের চাকা থেমেছে ২১১ রানে। জিম্বাবুয়ের দুই বোলার ওয়েলিংটন মাসাকাদজা (৬ উইকেট) এবং তিনোতেন্দা মুতমবদজি (৪ উইকেট) স্বাগতিকদের ইনিংসটিকে দীর্ঘ হতে দেননি।বাংলাদেশের চেয়ে ৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভিসু সিবান্দার দলের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের স্পিনার সাকলাইন সজীব। প্রথম ইনিংসে তিনি দখল করেছিলেন ৯ উইকেট। আর মঙ্গলবার জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ২১.২ ওভার বল করে মাত্র ৫০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন সজীব। তার সঙ্গে উইকেট উৎসবে যোগ দিয়েছেন বাংলাদেশের আরেক স্পিনার জুবায়ের হোসেন। ১০ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। এই দুই বাংলাদেশী বোলারের কৃতিত্বে জিম্বাবুয়ে ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে ১০৮ রানেই। ফলে জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের টার্গেট দাঁড়িয়েছে মাত্র ১০৪ রান।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে দিনশেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেট হারিয়ে ৪৩ রান। ফলে বুধবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনে আর ৬১ রান করতে পারলেই ম্যাচ জিতে নিতে পারবে নাঈম ইসলামের দল।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ