,

আইএস বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার ঘোষনা মধ্যপ্রাচ্যের দশ দেশের

jan caryইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী ইসলামিক স্টেট (আইএস) এর বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার ঘোষনা দিয়েছে মধ্যপ্রাচ্যের ১০টি দেশ। যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়া মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো,  সৌদি আরব, বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। 

বৃহস্পতিবার, সৌদি আরবের জেদ্দায় আরব নেতাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এক বৈঠকে আইএস এর বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জোট গঠনে রাজি হন মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দ। 

বৈঠকে যুক্তরাষ্ট্রকে বিদ্রোহীদের দমনে সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান আরব নেতারা। তবে সেই চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি তুরস্ক। 

এদিকে এর আগে জাতিসংঘের সমর্থন ছাড়া সিরিয়ায় বিমান হামলা হলে, সেটি হবে আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের