,

নাসিরনগরে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ ॥ নিধন জরুরী

dogডেস্ক রির্পোট : নাসিরনগরে পাগলা বেওয়ারিশ কুকুরের যত্রতত্র অবাধ বিচরণে শংকিত হয়েছেন উপজেলা সদরে আগমনকারী রাস্তায় যাতায়াতকারী পথচারী,ছাত্রছাত্রী ও সচেতনমহল। উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে কুকুর নিধন অভিযান পরিচালিত না হওযার ফলে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় জ্যামিতিক হারে বেওয়ারিশ কুকুরের বংশবৃদ্ধি ঘটেছে। এসব অভিভাবকবিহীন কুকুর প্রতিদিন উপজেলা সদরের বিভিন্ন মোড়ে , বাজারে ও সরকারি-বেসরকারি প্রতিষ্টানের পাশে বেপরোয়া ঘুরাফেরা করে। এদের মধ্যে অনেক কুকুর জলাতংক রোগের জীবানু বহনকারী । ক্ষ্যাপাটে এসব পাগলা কুকুর যে কোন মূর্হুতে যে কাউকে কামড় দিতে পারে। ফলে রাস্তায় যাতাযাতকারী পথচারী,শিক্ষার্থী ও চাকুরিজীবি মানুষ প্রতিদিন কুকুর আতংকে ভোগছেন।

এছাড়া ভাদ্রমাস কুকুরের প্রজনন মৌসুম হওযায় এসময়ে স্বভাবেই সব কুকুর ক্ষ্যাপাটে ধরণের হয়ে তাকে। আর এসব পাগলা কুকুর কামড়ালে যে কেউ মারাত্মক জলাতংক রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে। ভাদ্রমাস শুরু থেকে এখনো পর্যন্ত কুকুরের উৎপাত কমেনি। এ মাসে ৪-৫ জনকে কুকুর কামড়ানোর চিকিৎসা দিয়েছেন স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম সেলিম জানান, বর্তমানে জলাতংক অথ্যাৎ হাইড্রোফোবিয়া রোগের ভেসকিন যদিও সহজপ্রাপ্য তারপরও তা সময় মত গ্রহণ না করলে পরবর্তীতে রোগীর মৃত্যু হওয়া বিচিত্র নয়।

বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণের কথা স্বীকার করে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান কুকুর নিধনে সরকারি কোন বরাদ্দ নেই তবে এ বিষয়ে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে পাগলা কুকুর নিধনে অনতি বিলম্বে অভিযান চালানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ