,

সরাইলে ব্যবসায়ি শওকত হত্যা মামলার দ্বিতীয় আসামী গ্রেপ্তার

Grafterমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফল ব্যবসায়ি শওকত আলী হত্যা মামলার অন্যতম আসামী মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গত মঙ্গলবার রাত ১১টায় জেলা সদরের বিরাশার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এ মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য সোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসছিলাম। প্রযুক্তির মাধ্যমেই মঙ্গলবার রাতে মামলার অন্যতম আসামী মোর্শেদের অবস্থান নিশ্চিত হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মোঃ শহিদুল ইসলাম সদর থানার করেয়কজন ফোর্স নিয়ে বিরাশার এলাকায় একটি সিএনজি অটোরিক্সাতে আরোহনের সময় মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। এস আই শহিদুল জানায়, শওকত খুনের ঘটনা ছাড়াও মোর্শেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, গরুচুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল মোবারক ও হেলিমকে। প্রসঙ্গত: জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ আগষ্ট রাত ৯টায় বাড়ির সামনের সড়কে মোর্শেদ মোবারক সহ এক দল লোক কূপিয়ে নির্মম ভাবে হত্যা করে শওকত আলীকে। ১৪ আগষ্ট শওকতের বড় ভাই বাতেন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাতেন জানায়, মামলার পর থেকে আসামীরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। 

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর