,

উকুনের সমস্যা দূর করবে রসুন

1 (10)উকুন একটি মারাত্মক সমস্যা। মাথায় উকুন থাকলে সবার সাথে চলাচল করা মুশকিল হয়ে পরে। উকুনের যন্ত্রণায় অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায়। অনেকে আবার মাথা চুলকাতে চুলকাতে দাগ করে ফেলেন। অবশেষে উকুনের প্রভাবে জীবন হয় অতিষ্ট। এ সমস্যা থেকে রক্ষা পেতে অনেক টাকা পয়সা খরচও করে কোন ফল পাচ্ছে না। কেউ কেউ উকুন থেকে মুক্তির জন্য প্রসাধনী ব্যবহার করতে করতে মাথার চুল তুলে ফেলেছেন। তারপরও শেষ রক্ষা পাচ্ছেন না।

কিন্তু আপনি হয়তো জানেন না উকুন তাড়াতে রসুন একটি গুরুত্বপূর্ণ উপাদান। সবকিছু বাদ দিয়ে ভালো করে কয়েক দিন রসুন ব্যবহার করুন। একসময় দেখবেন উকুনের বংশসহ উধাও।

এবার আপনাদের জানাবো উকুন নির্মূলে রসুনের ব্যবহার:

প্রথমে মাঝারি আকারের দুটি রসুন পাটায় বেটে বা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর তাতে এক চামচ নারিকেল তেল, কয়েক ফোঁটা লেবুর রস ও আদার রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিন।

পেস্ট লাগানোর পর আধঘণ্টা অপেক্ষা করুন। এরপর উষ্ণ গরম পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে আঁচড়ে নিন। এভাবে সপ্তাহে চার থেকে পাঁচবার করলে আপনি সহজেই উকুনের সমস্যা থেকে মুক্তি পাবেন।

উল্লেখ্য, চুলে ময়লা হলে উকুন বাসা বাঁধে। তাই সপ্তাহে অন্তত দুইবার শ্যাম্পু করুন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ