,

বিস্ফোরক মামলায় রিজভী-ফারুকসহ ১৪৭ জন অভিযুক্ত

risviপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

আজ সোমবার শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে চার্জ গঠন করা হয়। এ মামলায় ১৪৮ জন আসামি ছিলেন। ওমর ফারুক নামক একজন আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী, জয়নুল আবদীন ফারুক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ অধিকাংশ আসামি আদালতে হাজির ছিলেন। আসামিপক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহসহ অন্যরা শুনানিতে অংশ নেন।

গত বছরের ১১ মার্চ বিকেলে বিএনপির নয়াপল্টন অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার মাধ্যমে জনমনে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় তৎকালীন চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।

গত ২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান বিএনপি ও ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা