বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক মেয়েরা আপনার কাছে যা চায়

letest girlএখন আর সেই দিন নেই! যদিও বেশিরভাগ বিয়ের বিজ্ঞাপনেই দেখানো হয় যে ফর্সা, সুন্দরী ও ঘরোয়া মেয়েদের জন্য একটি ভালো ক্যারিয়ারের ছেলে হলেই চলে। যুগের সঙ্গে মেয়েদের চাহিদায়ও এসেছে আমূল পরিবর্তন।

এখন জীবনসঙ্গীর গুণাবলী বলতে তারা আর লম্বা, ফর্সা ও হ্যান্ডসাম ছেলের কথা বলে না বরং উদার মানসিকতা, ভালো বোধজ্ঞানসম্পন্ন ও রান্না করতে জানা ছেলেরাই মেয়েদের পছন্দের শীর্ষে।
সম্প্রতি ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটের একটি জরিপে জানা গেছে, ৫১.৯% নারীই চায় যে তাদের জীবনসঙ্গী হবেন, সে যেন তাদের গৃহস্থালি টুকিটাকি কাজে সহায়তা করেন।
যেখানে ৩৯.৫% নারীরা বলেছে, ‘পুরুষদের রান্না করা জানতে হবে। আধুনিক মেয়েরা যদি তাই চিন্তা করে তাতে দোষ কী!’
এ ছাড়াও আধুনিক মেয়েরা তাদের জীবনসঙ্গীর মধ্যে আর কী কী গুণাবলীর উপস্থিতি আবশ্যক বলে মনে করেন তা জেনে নেওয়া যাক-

১. পুরুষদের অল্প হলেও রান্না করা জানতে হবে।

২. ঘরের টুকিটাকি কাজে সহায়তা করতে হবে।

৩. বিয়ের আগে এইডস আছে কিনা, তা পরীক্ষা করা।
৪. অর্থনৈতিক নিরাপত্তা এবং স্বনির্ভরতা।
৫. যৌনতা সম্পর্কে খোলামেলা আলোচনা ও মাঝেমধ্যে অনুশীলন করা।
৬. যৌতুকের বিরুদ্ধে অনড় থাকা।
৭. গার্লফ্রেন্ড বা বউকে যথেষ্ট সময় দেওয়া।
৮. শাশুড়ির সঙ্গে কখনোই তুলনা না করা।
৯. সন্তান ধারণের জন্য জোর না করা।
১০. কখনোই ক্যারিয়ার ত্যাগ করার কথা না বলা।
আধুনিক মেয়েদের এ সব চাওয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। কিন্তু আপনি যেখানে সব সময় আপনার পাশে একজন জীবনসঙ্গী পাচ্ছেন, সেখানে তার জন্য এতটুকু করতে পারাটা কি সত্যিই খুব কষ্টকর? সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা