,

সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

bijoy1আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর গ্রামে সিএনজি চালিত অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে এ পর্যন্ত অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, দুপুর ১২টার দিকে পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে সাবেক চেয়ারম্যান মন্তাজ আলী এবং আশরাফ আলীর গোষ্টীর লোকজনের মধ্যে সিএনজি চালিত অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দু’পক্ষের কয়েক’শ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ২০ জনের মতো আহত হবার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছেন বলে জানান তিনি। 

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে