,

এইডস গবেষণায় বড় ধাক্কা, বিধ্বস্ত বিমানে ছিলেন ১০০ বিজ্ঞানী

malay-17_18265ক্ষেপণাস্ত্রের আঘাতে পূর্ব ইউক্রেনে আছড়ে পড়া মালয়েশীয় বোয়িংয়ে নিহত যাত্রীদের অনেকেরই অস্ট্রেলিয়ায় এইডস সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। আগামী রবিবার থেকে মেলবোর্নে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশেই তারা ওই উড়ানে সওয়ার হন বলে শুক্রবার জানিয়েছে অস্ট্রেলীয় সরকার।

এদিন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, নিহত যাত্রীদের মধ্যে ২৭ জন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন। আমস্টারডাম থেকে রওনা হওয়া এম এইচ ১৭ বিমানটির অস্ট্রেলিয়ার পার্থ শহরে নামার কথা ছিল। সেখান থেকে অন্য একটি বিমানে অভ্যাগতদের মেলবোর্নে পৌঁছানোর কথা ছিল বলে জানিয়েছেন বিশপ।

মেলবোর্নে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ২০তম এইডস বিরোধী সম্মেলনে আয়োজক রাষ্ট্রপুঞ্জের এইডস বিভাগের ডিরেক্টর মাইকেল সিদিবে এদিন টুইটারে শোক প্রকাশ করে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। জানা গেছে, ওই বিমানে এইডস নিয়ে সম্মেলনের মোট ১০০ জন অভ্যাগত যাত্রী ছিলেন। এদের মধ্যে অন্যতম সংস্থার প্রাক্তন সভাপতি ডাচ নাগরিক জোয়েপ ল্যাঞ্জ। গত ৩০ বছর ধরে তিনি মরণরোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন বলে জানিয়েছে সংস্থা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ