,

বিশ্বকাপের সব আয় ফিলিস্তিনিদের দেবেন ওজিল

Ojilবিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিপর্যস্ত গাজার মানুষদের সহায়তায় দান করবেন জার্মান সুপার স্টার মেসুত ওজিল। এ খবর জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইম।জার্মানির জাতীয় দলের এ খেলোয়াড় ৬০ হাজার মার্কিন ডলার গাজা’র জন্য প্রদান করবেন বলে জানা গেছে।ওজিল কৈশোর বয়সে ততটা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ না করলেও ফুটবল ক্যারিয়ারে আসার পর তিনি যথেষ্ট ধর্মপ্রাণ হয়েছেন।এবারের বিশ্বকাপে রোজা রেখেই মাঠ কাঁপিয়েছেন এ জার্মান তারকা। এছাড়া প্রতিটি ম্যাচের আগে তিনি নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত করে মাঠে নামতেন। ইসরায়েলকে সমর্থন করায় বিশ্বকাপে ফিফার এক কর্মকর্তার সঙ্গে হ্যান্ডশেক করেননি ওজিল।

তুর্কি বংশোদ্ভূত এ জার্মান তারকা বৃটিশ ক্লাব আর্সেনালে খেলেন। ২০০৬ সাল থেকে তিনি জার্মানির জাতীয় দলে খেলা শুরু করেন। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে তিনি সবার নজরে আসেন। ওই বছর ভাল খেলার জন্য তিনি গোল্ডেন বলের জন্য মনোনীত হন। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর