,

বেয়াদব ফটোগ্রাফারদের উচিত জবাব দিলেন সালমান

salmannফটোগ্রাফাররা বয়কট করেছিলেন সালমান খানকে। তাদের বক্তব্য ছিল সালমান তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং তাঁর দেহরক্ষীরাও তাঁদের কাজে বাধা দিয়েছেন। এবার বলিউডের দাবাঙ খান নিজের প্রতিক্রিয়া জানালেন। এবং সত্যি বলতে কি, ক্রমশ বার বাড়তে থাকা সাংবাদিকদের এক হাত দেখে নিলেন সালমান।

সালমান জানিয়েছে, ফটোগ্রাফাররা তাঁকে বয়কট করেছেন বলে তিনি ভীষণ খুশি। তিনি জানান, ‘আমি আশা করি তাঁরা তাঁদের এই সিদ্ধান্ত এটা জেনেও অটল থাকবেন যে এটা করলে তাদের জীবিকায় সমস্যা হতে পারে।’

সালমান জানান বাবা সিদ্দীকির ইফতার পার্টিতেও ফটোগ্রাফাররা মন্ত্রীদের মাথায় উঠে পড়ছিলেন। তিনি বলেন ‘আমি ভেবে পাই না ফটোগ্রাফাররা সব সময় গায়ে উঠে ছবি তোলেন কেন? বর্তমানে তাঁরা উন্নত ডিজিটাল লেন্স ব্যবহার করেন যার সাহায্যে দূর থেকেই তাঁরা ছবি তুলতে পারেন।’

সঙ্গে সালমান এও জানান ফটোগ্রাফাররা সবসময় খারাপ ব্যবহারও করেন। এমন ভাব করেন যেন তারকাদের আর কোন কাজ নেই।

সালমান খান অভিনীত ছবি ‘কিক’ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। এরপর করণ জোহরের ‘শুদ্ধি’ ছবিতেও কাজ করবেন তিনি। যদিও এই ছবিতে সালমানের বিপরীতে লিডিং লেডি এখনো ঠিক করা হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ