,

পৃথিবীর মাপে হীরার টুকরা!

hiraসম্প্রতি মহাকাশে পৃথিবীর মতো বড় মাপের এক হীরার টুকরার সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। তারা বলছেন, পৃথিবী থেকে ওই হীরার টুকরার দূরত্ব প্রায় ৯০০ আলোকবর্ষ। কুম্ভ রাশির দিকে রয়েছে মহাজাগতিক এই হীরার টুকরা। আমেরিকার উইসকনসিন-মিলওয়াউকি ইউনিভার্সিটির গবেষক ডেভিড কাপলান জানান, তত্ত্বগতভাবে এমন মহাজাগতিক বস্তুর অস্তিত্ব কল্পনা করা গেলেও বাস্তবে এর অস্তিত্ব প্রমাণ করা খুবই কঠিন।
বিজ্ঞানীদের দাবি, অতিকায় এই হীরার টুকরাটি আসলে একটি নক্ষত্রের অবশিষ্টাংশ। তারকার এই মৃতদেহের তাপমাত্রা এতটাই কম যে, এখানে কার্বন ওই শীতলতায় জমে কেলাসে পরিণত হয়েছে। তাই গোটা নক্ষত্রটিই জমাট হীরার টুকরার চেহারা নিয়েছে। নক্ষত্রটি সম্ভবত ১১০০ কোটি বছর আগে, অর্থাৎ ছায়াপথ তৈরি হওয়ার সময়েই সৃষ্টি হয়েছিল। নিতান্তই দৈবগতিকে নক্ষত্রের এই বিচিত্র অবশিষ্টাংশ খুঁজে পেয়েছিলেন ডেভিড কাপলান ও তার সহযোগীরা। বিজ্ঞানীরা সূর্যের মতো মাপের নক্ষত্রদের অন্তিম পরিণতিকে ‘শ্বেত বামন’ বলেন। জ্বালানি শেষ হয়ে প্রবল অভিকর্ষজনিত চাপের জন্য এ অবস্থায় নক্ষত্রের বিশাল আকৃতি সংকুচিত হয়ে পৃথিবীর মতো হয়ে আসে। কিন্তু ঘনত্ব বেড়ে যায় বহুগুণ। এভাবেই শেষ কয়েক কোটি বছর কাটিয়ে নক্ষত্রগুলো নিভে যায়। এই নক্ষত্রের ক্ষেত্রেও তাই হয়েছিল।
বিজ্ঞানীরা মহাকাশের এক প্রান্তে পড়ে থাকা তারকার মৃতদেহটি খুঁজে পেলেন তার সহযোগী ‘পালসার’টির জন্য। সূর্যের চেয়েও বহুগুণ বড় নক্ষত্রের অন্তিম পরিণতি হলো পালসার বা নিউট্রন নক্ষত্র। নিজের অক্ষের চারদিকে দ্রুতগতিতে পাক খেতে থাকে ‘মরতে বসা’ এই ধরনের তারা। সে সময়ই তারাগুলো রেডিও তরঙ্গ বিকিরণ করতে থাকে অনেকটা লাইট হাউসের আলোর মতো। ডেভিড কাপলানের নজর পড়েছিল এমনই এক পালসারের ওপর, যার নাম ‘পিএসআর জে২২২২-০১৩৭′। নিজের অক্ষের চারদিকে সেকেন্ডে ৩০ বার ঘুরতে থাকা এই পালসারটি ভালো করে দেখতে গিয়ে বিজ্ঞানীরা দেখেন, তারও এক সঙ্গী আছে। অন্ধকার ও প্রবল ঠা-া সেই সঙ্গীই হচ্ছে অখ- হীরার টুকরা। বিবিসি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য