,

জেলার শ্রেষ্ঠ ও সফল ইউপি চেয়ারম্যান হিসেবে শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্বর্ণপদক পেয়েছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

gold-medal॥বার্তা কক্ষ॥ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জেলার সফল ইউপি চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদান রাখায় “শেরে বাংলা এ কে ফজলুল হক স্বর্ণপদক ২০১৪” পেয়েছেন। গত ১৬ই জুন সোমবার বিকেলে ঢাকার সেগুন বাগিচার সেগুন চাইনিজ রেস্টুরেন্টে “শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা সভায় বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি থেকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন। দৈনিক ইত্তেফাকের সহ সম্পাদক মোঃ আবু ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এম.পি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আশরাফুননেসা মোশারফ ও উপ-সচিব তপন কুমার নাথ। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’র উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে শেরে বাংলা এ কে ফজলুল হক স্বর্ণপদক ও সনদ পাওয়ায় সন্তোষ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমি জনগণ ও দেশের জন্য কাজ করছি। এই পদক প্রাপ্তি আমাকে আরো উৎসাহ যোগাবে। যতদিন বেঁচে থাকি দেশ ও জনগণের জন্য কাজ করে যাব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ