,

বাংলাদেশের লজ্জার ৫৮ রানের হার

sports_41369ভারতের বিপক্ষে ১০৬ রানের সহজ জয়ের পরিবর্তে উল্টো ৫৮ রানের লজ্জা উপহার দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরে মাত্র ১৭.৪ ওভারে ৫৮ রানে অলআউট হয়েছে মুশফিকরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে জয় নিয়ে ২-০ সিরিজ নিশ্চিত করলো ভারত।নিজের ম্যাঠে সহজ জয়ের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ হয়েছেন ওপেনার তামিম ইকবাল। বিরতির আগেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। প্রথম ওভারে মোহিত শর্মার বলে তামিম ৪ রানে উইকেট রক্ষক ঋদ্ধিমানের গ্লাভস বন্দী হন। তৃতীয় ওভারে ওপেনার এনামুল হক শুন্য রানে শর্মার বলে অজিঙ্কা রাহানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরেন।


দলীয় ৪৪ রানের মাথায় অধিনায়ক মুশফিকুর রহিম (১১) রান করে স্টুয়ার্ট বিন্নির বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। এরপর বাকি ১৩ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ৫৮ রানের লজ্জা উপহার দেয় বাংলাদেশ।

অভিষেক মিঠুন আলী সর্বোচ্চ (২৬) রান এছাড়া রিয়াদ (০),সাকিব (৪) জিয়াউর (০),মাশরাফি (২)ও আল আমিন (০) রান করেন। ভারতের বিন্নি ৪.৪ ওভারে মাত্র চার রান দিয়ে একাই ছয়টি উইকেট শিকার করেন।





মঙ্গলবার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২৫ ওভার ৩ বলে ১০৫ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি সর্বনিম্ন রান।ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠেন তাসকিন আহমেদ। ২৮ রানে একাই পাঁচ উইকেট শিকার করেন। এছাড়া অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মুর্তজারা দুটি উইকেট নেন।





বাংলাদেশ
স্কোর: ১৭.৪ ওভারে ৫৮/১০। তামিম ৪,আনামুল ০,মিঠুন ২৬,মুশফিক ১১,সাকিব ৪,রিয়াদ ০,নাসির ৫,জিয়া ০,মাশরাফি ২ ও আল আমিন ০।,


বিনি ৬/৪ শর্মা ৪/২২।





ভারত স্কোর: ২৫.৩ ওভারে ১০৫/১০ । উথাপ্পা ১৪, রাহানে ০, পুজারা ১১, রাইডু ১, রায়না ২৭, ঋদ্ধিমান ৫, বিনি ৩, প্যাটেল ৮, মিশ্র ৪, মোহিত ৪*, উমেশ ১৭; তাসকিন ৫/২৮, মাশরাফি ২/৩৫, সাকিব ১/৮, আল-আমিন ১/২৬)

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ