শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ থেকে অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা একান্তই প্রয়োজন- পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)

open houseবার্তা কক্ষঃগতকাল বুধবার ১১জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওপেন হাউজ ডে অনষ্টিত হয়েছে। এতে  ব্রাহ্মণবাড়িযা জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান  পিপিএম বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কসবা থানা চত্বরে কসবা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নিবাহী অফিসার জালাল সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন শারমিন, উপজেলা কমিউনিটি পুলিশের এর আহবায়ক আব্দু রব রব্বান, সদস্য সচিব সফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমজি হাক্কানী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা থানা অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুইয়া। জনপ্রতিনিধি,সাধারণ জনগণের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে বিনাউটি ইউপি চেয়ারম্যান এস এম আলম দুলাল, কুটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জিতু,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফুল মিয়া মাষ্টার,সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, হাজী ফিরোজ মেম্বার,আলাউদ্দিন,আছিয়া খাতুন,জাহানারা বেগম,হাসিনা বেগম,রেনু মম্বার,শওকত আলী,কামরুল জামান রতন, মানিক মিয়া প্রমুখ। আলোচনা সভায় মতবিনিময় কালে প্রধান অতিথি  পুলিশ সুপার বলেন সমাজ থেকে অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা একান্তই  প্রয়োজন। তাই সকলে মিলে মিশে সমাজ থেকে অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান