,

ইতিহাসের নুড়ি-পাথর দিয়ে দুই দলই ঢিলা-ঢিলি করছে : নাঈমুল ইসলাম খান (ভিডিও)

NIKবাংলাদেশের রাজনীতি খিচুড়ির মত এবং নাম ও ঐতিহ্য ছাড়া আওয়ামী লীগ- বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। দুই দলের মধ্যে শুধুই কাদা ছোড়া-ছুড়ি ভিন্ন অন্য কোনো রাজনীতি হচ্ছে না। সাধারণ জনগণ মনে করছে তারা রাজনীতিতে ইতিহাসের নিয়ে চর্চা করছে। প্রকৃত অর্থে ইতিহাসের ঝুড়ির নানান রকমের নুড়ি-পাথর দিয়ে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল ঢিলা-ঢিলি করছে।
সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান বাংলাভিশনের ‘নিউজ অ্যান্ড ভিউজ’ অনুষ্ঠানে একথা বলেন। গোলাম মোর্তোজার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ ।
নাঈমুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ভয়াবহ অবস্থায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি এরই প্রেক্ষাপটে বিরোধী দলের কোনো ভূমিকা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এমাবাবস্থায় সাধারণ জনগণ সরকার এবং বিরোধী দল কারও প্রতি আস্থা পাচ্ছে না। সরকার একের পর এক ভুল করছে অথচ বিএনপি নতুন করে তার সংগঠন ঢেলে সাজানোর পিছনে হেলায় সময় ব্যয় করছে। সৃজনশীলতার অভাবে বিএনপি অনেক সুযোগ হতে বঞ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপি সাধারণ মানুষকে নিজের পক্ষে রেখে নারায়ণগঞ্জের মত বিশাল ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ইতিবাচক আন্দোলনের সূচনা করেনি। উক্ত ঘটনায় স্থানীয় বিএনপির এবং জাতীয় পর্যায়ের মধ্যে কোনো তৎপরতা দেখা যায়নি। সরকারের এরকম আচরণে বিএনপিকে যে পদক্ষেপ নেয়া উচিত ছিল তা তারা এখন পর্যন্ত গ্রহণ করেনি, শুধু তাই নয় দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় বিএনপি সরকারকে প্রায় একরকম ছাড় দিয়ে রেখেছে। রাজনীতিতে বিএনপির যে বিরোধীদলীয় ভূমিকা রাখা উচিত ছিল তার ছিটে-ফোঁটাও দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো বিএনপি দূরবর্তী এবং সহজ কোনো পন্থার জন্য অপেক্ষা করছে।

http://www.youtube.com/watch?v=G0O_NkIbM-A

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন