,

পানামাকে উড়িয়েও তৃপ্ত নন স্কলারি

ম্যাচটা প্রীতি হলেও পানামার বিপক্ষে বন্ধুত্বের হাত না বাড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে ব্রাজিল।

ব্রাজিলের গোয়েনিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে সেলেসাওদের জয় ৪-০ গোলে। নেইমার, দানি আলভেজ, হাল্ক ও উইলিয়ানের দুই অর্ধের চার গোলে বিশ্বকাপ শুরু হওয়ার আগ দিয়ে নিজেদের ঝালিয়ে নিলো স্কলারির শিষ্যরা।

ম্যাচের ২৭ মিনিটে পানামার গোলমুখ খুলে দেন নেইমার। তাঁর দুর্দান্ত ফ্রি-কিক আশ্রয় নেয় পানামার জালে। প্রথমার্ধের ৪০ মিনিটে বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন আলভেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (ম্যাচের ৪৬ মিনিটে) দলকে ৩-০ গোলে এগিয়ে নেন হাল্ক। এই গোলটি আসে নেইমারের পাস থেকে। বক্সের একটু বাইরে থেকে নেইমার দারুণ এক ব্যবকহিল-থ্রু থেকে বল পেয়ে তা থেকে গোল করতে অসুবিধা হয়নি হাল্কের। ৭৩ মিনিটে উইলিয়ানের গোল বড় জয় নিশ্চিত করে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

 বিশ্বকাপের উদ্বোধনী দিনেই আগামী ১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। প্রথম ম্যাচের আগে আর একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন নেইমার-হাল্ক-অস্কাররা। শুক্রবার সার্বিয়ার বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে।

পানামার বিপক্ষে বড় জয়ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে ঠিক স্বস্তি দিচ্ছে না ব্রাজিল কোচ লুই ফেলিপে স্কলারিকে। ম্যাচ শেষে তাঁর মন্তব্য, ‘উন্নতির আরও সুযোগ আছে। সময়টাকে কাজে লাগাতে হবে।’

আজ থেকে ১২ বছর আগে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের নেপথ্য কারিগর স্কলারি পানামার বিপক্ষে বড় জয় নিয়ে ভাবতে চান না একেবারেই। তবে এই ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে মোটামুটি খুশি তিনি, ‘জয় পেয়ে ভালো লাগছে। তবে এখনো দলের প্রস্তুতিতে আমি পুরোপুরি তৃপ্ত নই। আমার মনে হয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে আমাদের আরও উন্নতির সুযোগ রয়ে গেছে। এই জয়ে তৃপ্তির ঢেকুর তোলার কিছু নেই।’

এই ম্যাচে নেইমার খেলেছেন দুর্দান্ত। নিজে একটি গোল করে অন্য দুটোর উত্স হয়েছেন। তবে হলুদ কার্ড পাওয়ায় এই তরুণ সেনসেশনের প্রতি যারপরনাই বিরক্ত স্কলারি, ‘নেইমার দারুণ প্রতিভাবান খেলোয়াড়। সে নিজে যেমন গোল করে, অন্যদের দিয়েও করায়। কিন্তু প্রতিটি ম্যাচেই সে নতুন কোনো না কোনো বিস্ময় হাজির করে সবার সামনে। এই ম্যাচে ওর হলুদ কার্ড  পাওয়ার ব্যাপারটি আমি মোটেও পছন্দ করছি না।’ এএফপি।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন