,

অত্যধিক চা ক্ষতিকর

coffieকিডনিতে পাথর রোগ হওয়া আমাদের দেশে আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর রেনাল স্টোনের রোগের ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি। প্রধানত কিডনির ডাক্ট সিস্টেমে পাথর হওয়াকেই আমরা রেনাল স্টোন ডিজিস বলি। এই রোগ হওয়ার পেছনে বিভিন্ন কারণ দায়ী এবং বেশির ভাগ ক্ষেত্রেই এর কারণ মাল্টিফ্যাক্টোরিয়াল।এবার চলে আসি আজকের আলোচ্য কথায়, আমাদের প্রায় সবারই অতি পছন্দের পানীয় হচ্ছে চা।চায়ের যেমন হাজারো গুণ রয়েছে, তেমনি অতিরিক্ত চা পানে আছে বড় মাত্রার ঝুঁকিও। আর সেটা হচ্ছে রেনাল স্টোন!

পাথরের উপাদান অক্সালেট!
বেশির ভাগ চা-এর প্রিপারেশনে অক্সালেট-এর মাত্রা বেশি থাকে যা অতিরিক্ত মাত্রায় সেবন করা শরীরের জন্য ক্ষতিকর। অক্সালেট অনেক বছর ধরে রেনাল ডাক্ট সিস্টেমে ডিপোজিট হতে হতে একটা সময় ক্যালসিয়ামের সাথে যৌগ (ক্যালসিয়াম অক্সালেট) তৈরি করে সৃষ্টি হয় রেনাল স্টোন। ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে সেই রেনাল স্টোন, যেটা বেশির ভাগ ক্ষেত্রে হয়ে থাকে (৩৫%-৭৫% পর্যন্ত)। সেজন্য অতিরিক্ত চা সেবন থেকে দূরে থাকতে হবে।
প্রশ্ন আসতেই পারে যে তা হলে কি পরিমাণ চা পান করা যেতে পারে?
এর কোনো সরাসরি উত্তর নেই। কেননা এই ব্যাপারটাও অনেক ফ্যাক্টরের উপর ডিপেনডেন্ট। যে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, পানি পান যে কোনো ভাবেই কম না হয়। কারণ, অতিরিক্ত অক্সালেট সেবন হলে এবং তার সাথে ডিহাইড্রেশন হলেই প্রধানত বিপত্তি বাঁধে। সেজন্য প্রচুর পানি পান করাই হবে বুদ্ধিমানের কাজ, যদি আপনি সত্যিকারে চা প্রেমী হয়ে থাকেন!

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে