,

পানির নিচের হোটেলে ওয়াই-ফাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পানির ২১ ফুট নিচে নির্মিত এক হোটেলে সম্প্রতি ওয়াই-ফাই প্রযুক্তি যুক্ত হয়েছে। ‘জুলস আন্ডারসি লজ’ নামের এ হোটেলে পৌঁছাতে হলে পানির নিচে ডাইভ করে যেতে হবে। যুক্তরাজ্যের ডেইলি স্টার প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ছোট বাড়ির সমান এই হোটেলটিতে চারজনের রাত কাটানোর সুযোগ রয়েছে। পানির নিচের সৌন্দর্য উপভোগের সুবিধা ছাড়াও এতে ফ্রিজ, মাইক্রোওয়েভ ব্যবহার করা যায়। এখানে গান শোনা ও মুভি দেখার ব্যবস্থাও রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পানির নিচে ওয়াই-ফাই ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারও করা যাবে।
এখানে রাত কাটাতে ৫০০ ডলার খরচ হবে। তবে স্কুবা ডাইভিং প্রশিক্ষণসহ অন্যান্য খরচ মিলিয়ে এক হাজার ৭০০ ডলার খরচ হতে পারে।হোটেলটির সহ-নির্মাতা ও মালিক ইয়ান কবলিক জানিয়েছেন, এই হোটেলে বাতাস প্রবাহের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। এটি নির্মাণ করা হয়েছে প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর